32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১২:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় আবাসিক হোটেলের খাবার খেয়ে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যুর অভিযোগ

রাজধানীর মগবাজারে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী ও তার স্ত্রী এবং সন্তানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ হোটেলের খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) একই পরিবারের ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার ওসি গোলাম ফারুক।

তিনি জানান, লক্ষ্মীপুরের সৌদি প্রবাসী মনির হোসেন তার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তারের সিরিয়াল না পেয়ে মগবাজারে একটি আবাসিক হোটেলে রাত্রীযাপন করেন তারা। সেখানেই খাবার খাওয়ার পর বমি করেন। পরে তাদের উদ্ধার করে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

ওসি আরও জানান, মনির সৌদি আরবে ব্যবসা করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেয়া হবে।

বিজ্ঞাপন

এই তিনজনের মৃত্যুর প্রাথমিক কারণ কী হতে পারে? পুলিশ কি ধারণা করছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তবে আমরা দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত করছি। আমাদের প্রাথমিক ধারণা খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে নয়তবা তাদেরকে কেউ বিষাক্ত কোনো খাবার খাইয়েছে ইচ্ছাকৃতভাবে, তার কারণেও তাদের মৃত্যু হতে পারে। প্রাথমিকভাবে আমরা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমাদের তদন্তে এবং মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন এলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন : শরীয়তপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন