ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা কমে যেতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
গতকাল (সোমবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন
আর/


