ঢাকাসহ ঢাকার আশেপাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।
রোববার (১১ মে) বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, আজ বিকেল ৫টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা শহরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের উপজেলাগুলোর উপরে।
তিনি আরও জানান, বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে গাজীপুর, টাঙ্গাইল, নারসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলাতে বৃষ্টি হতে পারে।
আরেক পোস্টে তিনি জানান, বিকেল ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
পড়ুন: ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’
দেখুন: টানা বৃষ্টি: গাজীপুরে ৩ জনের মৃ ত্যু, দেশজুড়ে বিপাকে মানুষ
এস


