22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মান উন্নয়নে কমিটি করবে সরকার : পরিবেশ উপদেষ্টা

রাজধানী ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভাগার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেয়া হবে। ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। এ সময় ময়লার ভাগাড় শিগগিরই মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যাটারি পোড়ানো বা সিসা আলাদা করা যাবে না। এ সময় পার্শ্ববর্তী দু’টি স্টিলমিল বন্ধেও নির্দেশ দেন তিনি।

এদিকে, বায়ু দূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগার) দ্রুত সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ারও জোর দাবি জানান তারা।

শনিবার উপদেষ্টা পর্যায়ক্রমে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল, যাত্রাবাড়ীর সামাদনগর, নরসিংদী রোড, চিটাগং রোড, কাচপুর, যাত্রাবাড়ী, শরীফপাড়াসহ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বায়ুদূষণ প্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

উপদেষ্টা পরিদর্শিত এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয়রা দূষণের কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা জানান।

দীর্ঘদিন ধরে মারাত্মক বায়ুদূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে আসছেন স্থানীয় এলাকাবাসী। সেই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষায় এখানে ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও জোর দাবি তাদের।

আজ উপদেষ্টাকে তারা তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পড়ুন : শিল্পখাতকে নবায়নযোগ্য জ্বালানির দিকে স্থানান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন