বিজ্ঞাপন

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, একশন টু একশন, ডাইরেক্ট একশন—এমন স্লোগানে ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় শহরের ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিল শুরু হয়ে বাটারমোড় হয়ে শহীদ বিশাল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন জেলা নাগরিক পার্টির সমন্বয়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য সজিব, রাশিদুল, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি শাহরিয়ার, ইমাদ ও আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে—এটি নিছক হত্যাকাণ্ড নয়, বর্বরতা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। তারা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগ নামের এক যুবককে পাথর মেরে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতোমধ্যে পুলিশ যুবদল নেতা মঈনসহ চারজনকে গ্রেপ্তার করেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এদিকে, যুবদলের নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারাদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন