২৮/০২/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান কোটা সংস্কারের আন্দোলন ইতোমধ্যেই সহিংস রূপ নিয়েছে। সারাদেশে গত দুদিন ধরে রাজধানীসহ সংঘর্ষ চলছে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে। অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বিচ্ছিন্নভাবে। সবশেষ গতকাল বুধবার (১৭ জুলাই) দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, ‘কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন গত মঙ্গলবার বেশ সহিংস রূপ নিয়েছে। সেদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা যান। কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীও আহত হয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে। এছাড়াও, বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস ত্যাগ করবে না বলে ঘোষণা দিয়েছেন। গতকালও হলগুলোর ভেতরে অবস্থান করেছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। পরে বেশিরভাগ হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।’ কিন্তু এরপর দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করেছে কোটাবিরোধী শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন