26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকাসহ ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, দেখা দিবে জলাবদ্ধতা

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় এটি স্থল গভীর নিম্নচাপ আকারে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

এই স্থল গভীর নিম্নচাপটি আরও বৃষ্টি ঝরিয়ে উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন বৃহস্পতিবার (২৯ মে) রাত ১১টার দিক থেকে পরদিন ভোর পর্যন্ত রাজধানীতে অতিভারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এক ফেসবুক পোস্টে তিনি জানান, ঢাকা শহরের উপরে খুবই ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আজ সারারাত। রাত ১০টা ৪৫ মিনিটের পর থেকে শুক্রবার (৩০ মে) সকাল ৬টা পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি ঝরতে পারে।

বিরতিহীনভাবে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সাত জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন