24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকাস্থ জামালপুরের শিক্ষার্থীদের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৪–২৫ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, কৃষি, বিজ্ঞান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ঢাকাস্থ জামালপুরের শিক্ষার্থীদের নিয়ে জামালপুর ফোরামের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় থাকা জামালপুরের শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার গঠনে সহায়তা করা ফোরামের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।

আয়োজন শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ফোরামের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আহসান হাবীব।

ইন্জিনিয়ার মো. আব্দুস সবুর বলেন, মোবাইল ব্যবহারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সকল শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা বিষয়ে সচেতন থাকতে হবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

শিক্ষার্থীদের মধ্যে অনুভুতি প্রকাশ করে বুয়েট শিক্ষার্থী এ এম মুসাব্বিরুল ইসলাম বলেন, জামালপুর স্টুডেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত প্রোগ্রাম এর সকলকে ধন্যবাদ দেন। জামালপুর ফোরাম যাতে করে সবসময়ের মতো করেই শিক্ষার্থীদের পাশে দাড়ায় এবং শিক্ষার্থীদের প্রতি খোজ রাখে।

জাইকার কনসালট্যান্ট জাকির হোসেন মনা বলেন, বক্তব্যের শুরুতেই তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা আরোপ করার কথা বলেন। নতুন যারা ঢাকায় আসে তারা যেন সর্বক্ষণিক যোগাযোগ করতে পারে এজন্য একটি হটলাইন নাম্বার চালু করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

জামালপুর সমিতির মহাসচিব ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, শিক্ষার্থীদের সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দারানোর আহবান জানান। ধর্ম গোত্র বর্ণ ভুলে সকল শিক্ষার্থীদের মিলেমিশে সহাবস্থান করতে বলেন। আমাদের শিক্ষার্থীদের ঢাকায় থাকার সমস্যা হয় তা নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রয়োজনে অর্ধেক ভাড়া ফোরাম থেকে দিয়ে ব্যবস্থা করা উচিৎ। তিনি স্বাস্থ্যসেবার সহায়তায় জন্য একটি নম্বর উল্লেখ করে বলেন যে চিকিৎসা সংক্রান্ত যে কোন সমস্যায় যোগাযোগ করতে বলা হয়েছে।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ছামিউল হক ফারুকী, ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ডা. মো. নওফেল ইসলাম, প্রফেসর ডা. রেজাউল করিম, মো. শহীদুল্লাহ্ খান সহ আরও অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন