২৪/০২/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা কলেজ ছাত্রদলের মাসুদুর রহমান জিবনের নেতৃত্বে ১৮-১৯ সেশনের ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠ সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) এ অভিযান চালানো হয়।

এতে অংশগ্রহণ করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, গোলাম রসুল সোহান, আইয়ুব হোসেন বিভোর, মোঃ মনিরুল ইসলাম সনি সহ আরও অনেকেই।

জানা গেছে গতকাল ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৫৪টি জেলা ছাত্রকল্যাণ সংসদ অংশগ্রহণ করে। এতে মাঠে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা জমা হয়।

ময়লা আবর্জনা থেকে রোগ-জীবাণু ও মশার জম্ম হতে পারে, তার থেকে দূরে থাকতে এবং নিজেকে সুস্থ রাখতে ক্যাম্পাসের আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গিকার’ স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম চালানো হয়। 

১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক বলেন, ঢাকা কলেজে আমারা নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এই অভিযান পরিচালনা করেছি। এইসব ময়লা আবর্জনা থেকে নানা রকম দুর্গন্ধ ছড়ায়। তাছারা কোনো প্রকার রোগ জীবাণু সৃষ্টি হলে তা আমাদের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, আমি একা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলে কখনোই এই বিশাল জায়গায় পরিষ্কার করতে পারতাম না। কিন্তু ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা কাজ করার ফলে বিশাল একটা জায়গা পরিষ্কার করতে পেরেছি। এভাবেই আমরা সকলে এক হয়ে কাজ করতে পারলে এই পৃথিবীর টেকসই উন্নয়ন সহজে সম্ভব হবে।

এনএ/

দেখুন: বরিশালে বিএনপির বিক্ষোভ; ছাত্রদলের দুইপক্ষের সং*ঘর্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন