চট্টগ্রাম-এর সীতাকুণ্ড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু বক্কর গাজীপুর জেলার দেবীপাড়া গ্রামের মনিরুল জামানের ছেলে। তিনি চট্টগ্রাম থেকে গাজীপুর যাচ্ছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই ফজলু জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন: ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ, কমলাপুরে ভিড়
আর/


