32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শুক্রবার (৬ জুন) সকালে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

পুলিশ জানায়, সকাল থেকে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি রয়েছে, কিন্তু যানজট নেই। গাড়িগুলো ধীরগতিতে চলছে।

জানা গেছে, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। গতকাল সারা দিন যানজট ছিল। আর রাতে বিভিন্ন জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ কাজ করেছে। যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে রেকার দিয়ে সরিয়ে নিতে সময় লাগায় যানজট লেগে যায়। এছাড়াও সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে মহাসড়কে পড়ে যায়। এ সময় ৩ জন আহত হন।

বিজ্ঞাপন

পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

দেখুন: ঈদ যাত্রায় এবারও ভোগান্তির নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন