বিজ্ঞাপন

ঢাকার বায়ুদূষণ আজ ঝুঁকিপুর্ণ, শীর্ষে দিল্লি

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় নম্বরে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বিজ্ঞাপন

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৩৪৬। অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভেনিয়ার শহর সারজেবো। এই শহরটির দূষণ স্কোর ৩০৫। অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। দূষণ স্কোর ২৯৮। অর্থাৎ ঢাকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। এরপর পাকিস্তানের লাহোর রয়েছে চতুর্থ নম্বরে। এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

চিরচেনা রূপে ফিরছে ঢাকা
ছবি : সংগ্রহীত
দেখুন: ঢাকার পাশেই রয়েছে এমন এক গ্রাম যার জনসংখ্যা মাত্র ১২ জন! 

আরও পড়ুন: নিষিদ্ধ পলিথিনের কারখানায় আজ থেকে অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন