আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এছাড়া দলটির মুখ্য সমন্বয়ক নাসীররুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ আসনে, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে নির্বাচনে অংশ নেবেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তিনি ঢাকাতেই প্রার্থী হবেন। তিনি জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করেছি। আশা করছি, চলতি মাসের মধ্যেই এনসিপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারব।
অন্য দিকে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

