আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণ সংযোগ ও নির্বাচনী প্রচারণা করেছেন জিয়া সাইবার দলের নেতৃবৃন্দরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার সিনসিনা মোড় এলাকা থেকে শুরু কাঁঠালতলা, ইউনিক বাসস্ট্যান্ড, রশিদ মার্কেটে এসে গণসংযোগটি শেষ হয়।
পথসভায় আশুলিয়া থানা সাইবার দল সভাপতি আনোয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সাইবার দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম , আশুলিয়া থানা সাইবার দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন গাজী, ক্রীড়া সম্পাদক মাহমুদুল, প্রচার সম্পাদক আলম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস মুন্সি, সহ-সভাপতি মানিক মুন্সি প্রমুখ।
এসময় মো. আনোয়ার হোসেন মুন্সি বলেন, দেশের মানুষের জীবন মান পরিবর্তন ও গণতন্ত্র ফিরে পেতে চায় আর এই পরিবর্তনের প্রতীকই হলো ধানের শীষ। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বাবু) কে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ও লিফলেট বিতরের মধ্য দিয়ে গণসংযোগ টি শেষ করেন তারা
পড়ুন- সরিষাবাড়িতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল


