১৩/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দাঁড়িপাল্লার জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী আসনটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন পেয়েছেন মোট ৭৭ হাজার ৩৬৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন মোট ৭৪ হাজার ৪৪৭ ভোট।

এছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ ৬ হাজার ৫১৮ ভোট ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৮৭ ভোট।

অন্যদের মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের মোহাম্মদ ফিরোজ আলম ৩৬৭ ভোট, জনতার দলের কলম প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ১৯১ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের মই প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন ১৮৪ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী সাহেল আহম্মেদ সোহেল পেয়েছেন ১২৮ ভোট।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৬৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে দেড় শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৬৮টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৯৫টি আসনে জয় পেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৬৮টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা ৫টি আসনে জয় পেয়েছেন।

পড়ুন:প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন