ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ইয়াসিন ফেরদৌস মুরাদ দীর্ঘদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এসব আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণও করেছেন।
বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে ঢাকা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
পড়ুন:‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই: সংসদে মন্ত্রী
দেখুন:ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে পড়লো পদ্মায়
ইমি/


