২৭/০২/২০২৬, ২২:২১ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকার তাপমাত্রা বৃদ্ধির আভাস, বাড়বে গরমের অনুভূতি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া আজ (বুধবার, ২৩ এপ্রিল) তুলনামূলক শুষ্ক ও উষ্ণ থাকতে পারে। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য বাড়বে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেলায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

অন্যদিকে, সারাদেশের জন্য দেয়া পূর্বাভাস অনুযায়ী, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরম অনুভূত হবে কিছুটা বেশি।

এ ধরনের আবহাওয়ায় বাইরে বের হওয়ার সময় হালকা ও আরামদায়ক পোশাক পরা, পর্যাপ্ত পানি পান এবং রোদ থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পড়ুন: আজ বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

দেখুন: স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অনশন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন