24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ ঢাকা কলেজের চার রোভারের

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার ফেনী থেকে রাঙ্গামাটি পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্য বের হয়েছেন।

বিজ্ঞাপন

আজ রবিবার ( ২৫ মে) সকাল ৬.৩০ মিনিটে ফেনী সার্কিট হাউজ থেকে পাঁচ দিন ব্যাপী এ যাত্রা শুরু করেন তারা। তাদের এ যাত্রা শেষ হবে ২৯ মে রাঙ্গামাটি তে।

রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করতে এই পরিভ্রমণ ।

পরিভ্রমণকারী দলের দলনেতা গণিত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান(সিনিয়র রোভার মেট ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ),
আজিজুল হক (ইতিহাস বিভাগ) সম্মান (৪র্থ বর্ষ) সদস্য। মোঃ আশিকুর রহমান (অর্থনীতি বিভাগ) সম্মান (৪র্থ বর্ষ) সদস্য। তুষার আহমেদ স্নাতকোত্তর সহকারী দলনেতা ও সিনিয়র রোভার মেট ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ।

বৃহস্পতিবার ( ২২ মে) পরিভ্রমণকারী চারজন রোভার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ার মাহমুদ। আরো উপস্থিত ছিলেন গ্রুপের জি আর এস এল অর্থনীতি বিভাগের মোসাম্মৎ আয়েশা আক্তার এবং রোভার স্কাউট লিডার রফিকুল ইসলাম ।

পাঁচ দিনব্যাপী এই প্রোগ্রামে তারা ফেনী হতে মীরসরাই, বাঁশবাড়িয়া, ফতেয়াবাদ এবং রাউজান হয়ে রাঙ্গামাটি পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করবে। এ সময় তারা কয়েকটি সচেতনতামূলক স্লোগান বহন করবে।
যেমন :

১/ বৈষম্যহীন সমাজ গড়বো, স্কাউটিং করবো
২/ মাদককে না বলুন
৩/ গাছ লাগান, জীবন বাঁচান
৪/ যৌতুক দেব না, যৌতুক নেব না
৫/ ট্রাফিক আইন মেনে চলুন
৬/ আমার দেশ আমার গর্ব
৭/ শিক্ষিত,সুনাগরিক ও সমৃদ্ধ জাতি গঠনে রোভারিং

পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে এবং স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রচার করবে।

এনএ/

দেখুন: সড়ক আটকে একের পর এক আন্দোলনে স্থবির ঢাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন