24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা- চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জে যাত্রী ও যানবাহনের চাপ, নেই যানজট

ঈদ যাত্রায় শেষ দিনে আজও ঢাকা- চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। সকাল থেকে ঘরমুখো মানুষ মহাসড়কের পাশে থাকা সাইনবোর্ড, শীমরাইল ও মেঘনা এলাকায় বাস কাউন্টার গুলোতে রওনা হচ্ছেন। বিশেষ করে এ অঞ্চলের কলকারখানা ছুটি হওয়ায় সড়কে যাত্রী চাপ এখনো রয়েছে। তবে দেশের ব্যস্ততম এই মহাসড়কে বাড়তি যানবাহন চলাচল করলেও নেই যানজট।

বিজ্ঞাপন

তবে ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে ২১ কিলোমিটারের মধ্যে রূপসী-তারাব ও বরপা এলাকায় বড় বড় গর্ত আর মোড়ে মোড়ে যানবাহন থেমে থাকায় ৬ কিলোমিটার এলাকায় সড়কে বাড়তি চাপ থাকলেও স্বাভাবিক ভাবে চলাচল করছে দূরপাল্লার যান। তবে মহাসড়কে বাসের অপেক্ষা ও বাড়তি ভাড়ায় ভোগান্তি রয়েছে।

এদিকে দুটি মহাসড়কে যাত্রী ও যানচলাচল নির্বিঘ্ন রাখতে ১১ টি পয়েন্টে কাজ করছে হাইওয়ে পুলিশ।

পড়ুন: জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

দেখুন: ৩ দিনের সফরে ইতালি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন