রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কতৃক ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ হয়।
এ সময় ‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন’, ‘ডাইরেক্ট একশন’ ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’ ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’সহ স্বমসরে স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম বিন বারী, ছাত্র নেতা আরমান হোসেন, সাদনান সাকিব, গণঅধিকার পরিষদের সাকিব হোসেন, এনসিপি নওগাঁর সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আল হাসান সোহাগসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। তারা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।
এ সময় বক্তারা বিএনপিকে হুসিয়ারি দিয়ে বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতা কর্মীরা যদি সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে একশনে যেতে আমাদের সময় লাগবেনা। আওয়ামীলীগ যদি খুন, গুম নির্যাতনের কারনে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপি ৯মাসে দেড়’শ খুনের কারনে কেন নিষিদ্ধ হবেনা। এছাড়া নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে আমরা দিবনা।
উল্লেথ্য, গতকাল ৯জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগ নামের এক যুবককে পাথর মেরে এই হত্যার ঘটনা ঘটে।
পড়ুন: আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম
দেখুন: আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন?
ইম/


