১১/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয় মাদারীপুরে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ২০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। সংর্ষের পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ঘটে এ দুর্ঘটনা।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। একই সময় গোল্ডেন লাইন পরিবহনের অন্তত ২০ হাত দুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়ক ডিভাইডারের উপরে উঠে যায়। প্রায় একই সময় দূর্ঘটনার শিকার টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটির কিছুটা পিছনে নড়াইল এক্সপ্রেস এর একটি বাস রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা লাগে, এসময় সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেস এর বাসটির পিছনে ধাক্কা দেয়। ৪ টি বাস দূর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ৪টি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

পড়ুন: খুলনায় এনসিপির দুই গ্রুপের হাতাহাতি

দেখুন: চীনের সঙ্গে শুল্ক যু/দ্ধে আবারও পিছু হটলেন ট্রাম্প!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন