২৫/০২/২০২৬, ২৩:০৫ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় সামান্য বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ সামান্য বৃষ্টি হতে পারে৷ তবে তাপমাত্রা থাকবে আগের মতোই।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকাল থেকে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। রাজধানী ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকাল বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ ভোরে রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে। 

অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

দেখুন: অধ্যক্ষ ও শিক্ষা কর্মকর্তার যোগসাজশে সরকারি বই বিক্রির অভিযোগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন