ঢাকা রিপোটার্স ইউনিটির(ডি আর ইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
বিজ্ঞাপন
ঢাকায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে আজ । উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। নির্বাচনে মোট ভোটার ১৯৫২ জন।
পড়ুন- পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী ভোটার নিবন্ধন ৯২ হাজার ছাড়িয়েছে


