১০/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে নানা অব্যবস্থাপনার অভিযোগ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিটিএফআই ২০২৬) ১ থেকে জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শুরু হতে যাচ্ছে পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে।

বিজ্ঞাপন

তবে আসর বসার সময় ঘনিয়ে এলেও এখনো প্রস্তুত হয়নি জুলাই চেতনার প্যাভিলিয়ন, কিংবা প্রধান ফটক। এতে মেলার আয়োজন পরিচালনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ৬ষ্ঠ বারের মতো পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে ৩০ তম আসরের আয়োজন যেন ঢিলেঢালা। এবারের আয়োজনে এখন পর্যন্ত প্রধান ফটক না হলেও ভেতরে চলছে স্টল প্রস্তুতের কাজ। অভিযোগ রয়েছে একই ব্যক্তিকে একাধিক স্টল দেয়ার। জুলাই যোদ্ধাদের নিয়ে কোন স্মৃতি ফলক,প্যাভিলিয়ন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
স্টল প্রস্তুতকারী রাকিব নামের ঠিকাদার বলেন, আমি ২০ টি স্টল প্রস্তুতের কাজ পেয়েছি। এসব স্টল ইপিবি থেকে একজনেই পেয়েছেন। এখন তা অন্যদের কাছে বিক্রি করে দিবেন।


বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস চেয়ারম্যান হাসান আরীফ বলেন, প্রতিবারের মতো দেশি-বিদেশি বিভিন্ন পণ্য পোশাক, চামড়া, ইলেকট্রনিক্স, খাদ্য, আসবাবপত্র প্রদর্শিত ও বিক্রি এবং ব্যবসায়িক যোগাযোগের বড় সুযোগ তৈরির লক্ষ্যেই রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) আয়োজন করে থাকে। যাতে থাকে টেক্সটাইল ও গার্মেন্টস, চামড়া ও চামড়াজাত পণ্য, যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যালস, কার্পেট, প্রসাধনী, ইলেকট্রনিক্স, খাদ্য ও পানীয়, হস্তশিল্প, আসবাবপত্র,খেলাধুলা সামগ্রী, জুয়েলারি ইত্যাদি। এবছর নির্বাচনের প্রভাব থাকলেও মেলা যথা সময়ে শুরু হয়ে শেষ সময় পর্যন্ত চলবে। এখানে কোন অনিয়ম হয়ে থাকলে তা দেখা হবে।

মেলায় দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ উপ সহকারী পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, মেলা সফল করতে ইতোমধ্যে ৩৪০ টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। লে আউট মতে কাজ চলছে৷ পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। ৮৭ টি অভ্যন্তরীনসহ পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতীতের তুলনায় মোটামুটি ভালোভাবে মেলা জমবে।
এদিকে জুলাই আন্দোলনের কোন প্রকার প্যাভিলিয়ন, স্মৃতিধারনকৃত প্রতিষ্ঠান প্রধান ফটক তৈরী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কাউসার আলী নামীয় এক ছাত্রনেতা বলেন, জুলাই আন্দোলনে নিহত ছাত্রদের রক্তের উপর দাড়িয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের এ দায়িত্বে অবহেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসব বিষয়ে জানতে চাইলে মেলার পরিচালক ও ইপিবি সচীব তরফদার সোহেল রহমান কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।

সূত্র জানায়, দেশীয় ও আন্তর্জাতিক উভয় আঙ্গিকে বৈদেশিক রপ্তানি আদেশ পেতে টার্গেট থাকে দেশের বাণিজ্যিক প্রসারের একমাত্র বৃহত্তর আসর বাণিজ্যমেলার । যাতায়াতসহ আয়োজকদের কাছে শৃঙ্খলা ও নিরাপত্তায় আধুনিক ও যুগোপযোগী করার দাবী সংশ্লিষ্টদের।

পড়ুন- এক বছর ধরে সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত ইউপি সদস্য,ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

দেখুন- ‘হাদির হ\ত্যা\কা\রী দেশ ছেড়ে পালিয়েছে’, স্বীকার করল পুলিশ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন