২৬/০২/২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মালবাহী একটি লরি বিকল হওয়ায় যানবাহন যাতায়াতে ধীর গতির ফলে এই যানজট আজ দুপুর পর্যন্ত থাকতে দেখা গেছে। 

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ প্রতিবেদন লিখা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট রয়েছে। 

দেখা গেছে, মহাসড়কের মেঘনা ঘাট হতে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন অংশে অসংখ্য যানবাহনের ধীরগতি পার হচ্ছে। কোথাও কোথাও যান চলাচল প্রায় বন্ধ হয়ে আছেন। এর ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী আর শিশুরা বেকায়দা পড়েছেন।

চাঁদপুর যাবেন শামশুল আলম। তিনি বলেন, সকাল সাড়ে ১০ টায় রওনা হয়ে এখন পর্যন্ত মদনপুর পর্যন্ত আসতে পেরেছি। দুই ঘন্টায় গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও ৫ ঘন্টাও মনে হয় পারবো না।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী জানান, গতরাতে মদনপুরে একটা বড় লরি বিকল হয়েছিল। সেটা কিছুক্ষণ আগে মহাসড়ক থেকে সরাতে পেরেছি। মূলত লরি বিকল কারণে অন্যান্য যানবাহন পারাপারের ধীর গতি হচ্ছিল। এখন যানজট ছাড়তে শুরু করেছে। 

পড়ুন: জামালপুরে শোক দিবস পালিত

দেখুন: অপারেশন ডেভিল হান্ট-২ নিয়ে যা বললো ডিএমপি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন