২৫/০২/২০২৬, ৪:৩১ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদি এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে আগামীকাল ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পড়ুন: ওসমান হাদির মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

দেখুন: ওসমান হাদি হ/ত্যা/র প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন