বিজ্ঞাপন

তখন সবার অন্যরকম একটা অবস্থা ছিল: জয়া

পরিচালক পিপলু আর খানের পরিচালনায় তৈরি সিনেমা ‘জয়া আর শারমিন’ এ অভিনয় করেছেন জয়া আহসান যেখানে উঠে এসেছে করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর গল্প। ১৬ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া করোনার সময়ের কথা উল্লেখ করে বলেন, ‘তখন অন্যরকম একটা অবস্থা ছিল, আমাদের সবার। আমরা সবাই ভাবছিলাম যে আমরা আর্টিস্ট হিসেবে ব্লক হয়ে যাচ্ছি, আমরা কাজ করতে পারছিলাম না।’ 

তার কথায়, ‘তখন সবাই সবকিছু বিচার করে আমরা কাজটা করেছি, পাঁচ বছর পর এলো তবুও আমার ভীষণ ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এই ছবির যে দর্শক। যারা আছেন এই ধরনের ছবি দেখতে চান তারা সত্যি এসে দেখবেন।’ 

জয়ার ভাষ্য, ‘পিপলু ভাই বলেন আমরা একটা কাজ করতে চাই। আবার শুরু করতে চাই। আর্টিস্টদের অনুশীলন রাখবার জন্য আমরা প্রথমত সিদ্ধান্ত নেই যে, ছবিটা করবো এবং খুবই লিমিটেড ভাবে পরে বিষয়টা লিমিটেড থাকেনি।’ 

পড়ুন: শুভ জন্মদিন বাংলাদেশ : জয়া আহসান

দেখুন: ভারতে সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন জয়া আহসান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন