বিজ্ঞাপন

তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন রিজওয়ানা হাসান?

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাও হতে যাচ্ছেন তিনি। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এমন তথ্যই জানা গেছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ১০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন আসিফ মাহমুদ। তিনিও ১০ ডিসেম্বর পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন