বিজ্ঞাপন

তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাও হয়েছেন তিনি।

দুইজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগের পর খালি হওয়া তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব পুনরায় বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ১০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন আসিফ মাহমুদ। তিনিও ১০ ডিসেম্বর পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন আদিলুর?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন