ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চারদলীয় জোট ও ২০দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ময়মনসিংহ জেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ হান্নান খান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ৩০ দফায় উল্লিখিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে।
তিনি গত ৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বড়বাজার, চকবাজার, ছোট বাজার ও জুবলীঘাটসহ পাশ^বর্তী এলাকা সমূহে ধারাবাহিক কর্মসূচীর আওতায় ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করার সময় তিনি এ কথা বলেন।
বৃষ্টি উপেক্ষা করা সন্ধ্যা থেকে একটানা রাত পর্যন্ত লিফলেট বিতরনে অংশগ্রহণ করেন, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হেকিম, সদস্য, কামাল চৌধুরী সামছু, মহানগর বাস্তুহারা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রাসেল মিয়া, যুগ্ম আহ্বায়ক আনার মোল্লা, বিএনপি’র তারা মিয়া , মহানগর ছাত্রদল নেতা মাসুদ রানা, ফরহাদ ভূইয়া, বাবু। অন্যান্যদের মধ্যে সামিউল আলম সুমন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রফিকুল ইসলাম রাজন, সজিব শেখ ও শাফিউল আলম শিফাত, বাকের মিয়া, আল-আমিন মোল্লা, আকলিমা ও বীথি রানী প্রমখ।
পড়ুন: ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে চরফ্যাশন উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ
দেখুন: যে গ্রামে কখনোই বৃষ্টি হয় না
ইম/


