২৬/০২/২০২৬, ১৯:২৬ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুরে যুবদলের আনন্দ মিছিল

ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে শহরে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদের নেতৃত্বে শুক্রবার সকালে এই মিছিলটি বের হয়। মিছিলটি শহরের টাউনক্লাব চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনক্লাব এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুনসহ জেলা যুবদল, পৌর যুবদল ও থানা যুবদলের নেতৃবৃন্দ।

পথসভায় জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নতুন গতি পেয়েছে। এই জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ। দেশের মানুষ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার মাধ্যমে সেই পরিবর্তনের পথ আরও স্পষ্ট হয়েছে।

পড়ুন- পাবনায় মদপানে ২ জনের মৃত্যু

দেখুন- নির্বাচনকে ঘিরে যেসব নির্দেশনা দিলেন সিইসি | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন