২৮/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২১:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তরপিনাত্তারা মুসলিম সেন্টারের উদ্যোগে অমুসলিমদের নিয়ে ‘ওপেন ডে’ অনুষ্ঠিত

রোমের বাঙ্গালী অধ্যুশিত এলাকায় প্রতিষ্ঠিত তরপিনাত্তারা মুসলিম সেন্টার (TMC)-এর উদ্যোগে অমুসলিমদের জন্য আয়োজিত Open Day প্রোগ্রামটি শনিবার অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তধর্মীয় সৌহার্দ্য, পারস্পরিক বোঝাপড়া এবং ইসলাম সম্পর্কে বাস্তব ও ইতিবাচক ধারণা তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

দুপুর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের অমুসলিম নারী-পুরুষ, তরুণ-তরুণী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মুসলিম সেন্টারের বিভিন্ন কার্যক্রম, মসজিদের ভূমিকা, ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা, মানবতা, শান্তি ও সহাবস্থানের বার্তা সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

Open Day উপলক্ষে আগত অতিথিদের জন্য মসজিদ পরিদর্শনের সুযোগ রাখা হয়। এ সময় নামাজ, ইসলামী সংস্কৃতি, সামাজিক কল্যাণমূলক কার্যক্রম এবং মুসলিমদের দৈনন্দিন জীবন সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিদের নানা কৌতূহলী প্রশ্নের উত্তর প্রদান করা হয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে। এতে অংশগ্রহণকারীরা ইসলাম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে TMC-এর দায়িত্বশীলরা বলেন, এই ধরনের আয়োজন পারস্পরিক ভুল ধারণা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের Open Day ও সামাজিক সংলাপমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

পড়ুন: প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন