ফেসবুক ডেটিংও ধীরে ধীরে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ফেসবুক ডেটিং চালু হয় ২০১৯ সালে। বর্তমানে ৫২টি দেশে দৈনিক সক্রিয় ব্যবহারকারী ২ কোটি ১৫ লাখ। এটি আলাদা কোনো অ্যাপ নয়, ফেসবুক অ্যাপের মধ্যেই সংযুক্ত।
যুক্তরাষ্ট্রে ১৮–২৯ বছর বয়সী ব্যবহারকারী প্রায় ১৭ লাখ ৭৭ হাজার। যদিও এটি টিন্ডার বা বাম্বলের সমপর্যায়ে না, গত এক বছরে তরুণদের দৈনিক কথোপকথন ২৪% বেড়েছে।
ফেসবুক ডেটিং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য, কোন প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা লুকানো খরচ নেই। প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস না থাকলেও ব্যবহার করা যায়। বিনামূল্যের এই সুবিধা তরুণদের কাছে আরও গ্রহণযোগ্য ও স্বচ্ছ মনে হচ্ছে।
যদিও এখনো এটি মূলধারার ডেটিং প্ল্যাটফর্মের মতো জনপ্রিয় নয়, বর্ধমান ব্যবহারকারী সংখ্যা ও তরুণদের আগ্রহ দেখাচ্ছে ফেসবুক ডেটিংয়ের নতুন সম্ভাবনা।
পড়ুন: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
আর/


