জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাজনীতি যারা করছেন, তারা ফ্যাসিবাদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। কিন্তু বাংলাদেশের তরুণরা আজ দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, “আমরা দেশের ৬৪টি জেলায় যাচ্ছি, মানুষের কথা শুনছি, মানুষকে আমাদের কথা শোনাচ্ছি। তেশরা আগস্ট শহীদ মিনারে আমাদের ইশতেহার ঘোষণা করবো। সেখানে থাকবে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা—থাকবে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। আমরা সবসময় আপনাদের অধিকারের পক্ষে রাজপথে থাকবো। সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় আরও বক্তব্য দেন—দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য ডা. তাসনিম জারা, নাটোর জেলা প্রধান সমন্বয়কারী প্রফেসর এস এম জার্জিস কাদিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে সকালে সদর উপজেলার ঢালান তোকিয়া বাজারে পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের নেতাকর্মীরা। পরে তারা শহরের বিভিন্ন স্থানে পথসভা করেন।
পড়ুন : এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের : নাহিদ ইসলাম


