বিজ্ঞাপন

তহবিল তছরুপ, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত

দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এর লঙ্ঘন করতঃ ক্রয় কার্যক্রম করেছেন। সে মতে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতিপরায়ণ ও তহবিল তছরুপ বা প্রতারণার দায়ে একই বিধিমালার ৫৫ এর (১) উপবিধি মোতাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন তিনি। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞাপন

পড়ুন : দুদকের সাবেক কমিশনার আলী আকবার আজিজী নিজেই চূড়ান্ত দূর্নীতিগ্রস্থ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন