বিজ্ঞাপন

তাইজুলের ছয়, শুরুতেই শেষ জিম্বাবুয়ে

আগের দিনের সংগ্রহের সঙ্গে আর কোন রান যোগ করতে পারল না জিম্বাবুয়ে। দিনের একদম প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে সফরকারীদের ইনিংস মুড়ে দিলেন তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালে জিম্বাবুয়ে আটকে গেছে ২২৭ রানে। আগের দিন পাঁচ উইকেট নেওয়া তাইজুল ৬০ রানে পেয়ছেন ৬ উইকেট।

তাইজুলের ছয়, শুরুতেই শেষ জিম্বাবুয়ে

দিনের প্রথম বলেই তাইজুলকে মারবেন কী মারবেন না বলে ব্যাট পেতেও ছেড়ে দেন মুজারাবানি। কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার নাকচ করলে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে প্রথমে মনে হয়েছিল ব্যাট-বলের মধ্যে আছে গ্যাপ। কিন্তু আল্ট্রা এজে দেখা যায় হালকা ব্যাট স্পর্শ করেছে বল। ফলে জিম্বাবুয়ে এদিন টিকল এক বল।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৭/১ে০ (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, বেনেট ২১, কারেন ২১; তাইজুল ৬/৬০, নাঈম ২/৪২, তানজিম ১/৪৯)। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন