২৮/০২/২০২৬, ৫:৩২ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তাপদাহে বিপর্যস্ত জনজীবন, বৃষ্টির জন্য অপেক্ষায় সারা দেশ

কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত দেশের জনজীবন। অতিরিক্ত গরম ও আর্দ্রতায় চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অন্তত ৬০টি জেলায় মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছড়িয়েছে।

বিজ্ঞাপন

প্রচণ্ড তাপদাহে নাকাল সারা দেশ। আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের তীব্রতা হয়েছে আরও বেশি অসহনীয়। ইতিমধ্যে অন্তত ৬০টি জেলায় মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। এই অস্বস্তিকর আবহাওয়া জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে।

তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুরের জনজীবন। তাপদাহে শিশুসহ নানা বয়সী মানুষ আক্রান্ত হয়ে পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে। জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। রাস্তাঘাটে জনসমাগম কম। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

তীব্র গরমে অতিষ্ঠ ভোলার জন জীবন। বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আজ জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতা থেকে একটু স্বস্তি পেতে, ফুটপাতের শরবতের দোকান গুলোতে বেড়েছে ভীর।

এমন তাপমাত্রা আরো ২-৩ দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে পুড়ছে পুরো জেলা। বাতাসে আর্দ্রতা কম থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন।

গরম থাকবে আরও কিছুদিন তার পর মিলবে বৃষ্টির দেখা, পূর্বাভাসে এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর।

এনএ/

দেখুন: ‘কত ডিগ্রি তাপ কমাতে পারবেন হিট অফিসার?’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন