বিজ্ঞাপন

তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর আবহাওয়া অধিদপ্তরের

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। তবে শনিবার (৪ এপ্রিল) থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে এবং কিছু কিছু এলাকা থেকে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানায়— শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (৫ এপ্রিল) বৃষ্টির আওতা আরও বাড়বে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সোমবার ও মঙ্গলবার (৬-৭ এপ্রিল) এই দুই দিন বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকতে পারে। দেশের প্রায় সব বিভাগেই (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা পর্যায়ক্রমে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের তাপমাত্রা শুরুর দিকে সামান্য বাড়লেও বৃষ্টির প্রবণতা বাড়লে তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। বাতাসের গতি ছিল পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।

বিজ্ঞাপন

পড়ুন : চলতি মাসে দাবদাহে ৪২ ডিগ্রিতে উঠতে পারে পারদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন