২৪/০২/২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২৪/০২/২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামে মনোযোগ বাড়াতে অভিনয় ছেড়েছেন তামিম মৃধা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা। তিনি বহু টিভি নাটকে কাজ করেছেন এবং নিজের অভিনয় দক্ষতার জন্য দর্শকদের মাঝে বিশেষভাবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি মূলধারার মিডিয়ায় কাজ করা থেকে সরে দাঁড়িয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই সাকিব এম তালহা।

বিজ্ঞাপন

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, “আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।”

তামিমের এই সিদ্ধান্তের পর নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য সফলতা কামনা করেছেন। অনেকে তার এই নতুন যাত্রাকে ইতিবাচকভাবে দেখছেন এবং তার প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

তামিম

আরেকজনের ভাষ্য, ‘তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। এর আগে তার এতোবড় দাড়ি দেখি নাই। হয়ত কামব্যক করতে পারে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা আশাবাদী হতেই পারি।

পড়ুন:আমি অভিনয় থেকে অবসর নিতে প্রস্তুত : রাশমিকা

দেখুন:টিভি অভিনয়শিল্পীদের কার কত পারিশ্রমিক?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন