বিজ্ঞাপন

তায়েবার হত্যার আসামি সনাক্তের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নিখোঁজের দুইদিন পর সেফটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া তাইয়েবা হক(৬) হত্যার আসামি সনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সখিপুর থানার সামনে সখিপুরের সর্বস্থরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তাইবেবা হক এর বাবা টিটু সরদার বলেন, আমরা আইনগতভাবে নিখোঁজের জিডি করেছিলাম।এখন আমার মেয়ে ত আর নেই। আমি কাকে নিয়ে ঘুমাব। আমার মেয়েকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। বিচার চাই।

মানববন্ধনে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান—অবিলম্বে ঘটনার রহস্য উদঘাটন করে তাইয়েবার হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক।

উল্লেখ্য ৬ বছরের শিশু তায়েবা হক গত বুধবার বিকালে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সখিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর নিঁখোজের ৪৮ ঘন্টা পর অর্থাৎ শুক্রবার দুপুরে তায়েবার বাড়ি থেকে খানিকটা দূরে মজিদ মোল্লার বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখলে সন্দেহ হয়। পরে ঢাকনা সরিয়ে সেখানে তায়েবার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার ও স্থানীয়রা। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়েদুল হক বলেন, এঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। গতকাল আমরা লাশটি উদ্ধার করে মায়না তদন্তের রিপোর্ট করা জন্য পাঠিয়েছিলাম। রিপোর্ট পেলে আইননুসারে ব্যবস্থা নেয়া যাবে।তবে প্রাথমিকভাবে পুলিশি তদন্ত চলছে।

পড়ুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়

দেখুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন