বিজ্ঞাপন

তারকাদের ঈদের গল্প নিয়ে নাগরিক টিভির বিশেষ আয়োজন ‘তারায় তারায়’

উৎসবের আমেজে দর্শকদের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে আসছে ঈদের বিশেষ সেলিব্রেটি শো মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ‘তারায় তারায়’। বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। শোবিজ জগতের জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন, ছোটবেলার ঈদের স্মৃতি এবং বর্তমান ব্যস্ততা নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। এটি দেখতে চোখ রাখুন ঈদের সাতদিন রাত ১০টায় নাগরিক টিভির পর্দায়।

বিজ্ঞাপন


জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদার প্রাণবন্ত সঞ্চালনায় ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আসিফ রহমান। অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমন্ত্রিত অতিথিরা তাদের জীবনের নানা অজানা গল্প দর্শকদের সাথে শেয়ার করবেন। বিশেষ করে শৈশবের সেই রঙিন ঈদ কাটানোর দিনগুলো এবং বড় হয়ে তারকা হওয়ার পর ঈদের অভিজ্ঞতায় কী ধরনের পরিবর্তন এসেছে, তা উঠে আসবে এই আড্ডায়।


আয়োজনটি সাজানো হয়েছে সাত দিন। প্রতিদিনই থাকছে ভিন্ন ভিন্ন তারকা। অনুষ্ঠানের প্রথম দিন অতিথি হিসেবে থাকছেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। দ্বিতীয় দিন থাকছেন ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। তৃতীয় দিনের পর্বে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েলকে। চতুর্থ দিন আড্ডায় যোগ দেবেন অভিনেতা ইরফান সাজ্জাদ। পঞ্চম দিনের অতিথি হিসেবে থাকছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু খ্যাত জনপ্রিয় অভিনেতা চাষী আলম। ষষ্ঠ দিনে থাকছেন তরুণ প্রজন্মের অভিনেতা সৈয়দ জামান শাওন এবং সমাপনী বা সপ্তম দিনে থাকছেন মিস ইউনিভার্স বাংলাদেশ খ্যাত মডেল শিরিন আক্তার শিলা।


অনুষ্ঠানটির বিষয়ে উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা বলেন, “তারকাদের নিয়ে কাজ করা সব সময়ই আনন্দের। তবে মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি একটু আলাদা। এখানে আমরা কেবল তাদের কাজ নয়, বরং তাদের ব্যক্তি মানুষটি এবং তাদের শেকড়ের গল্পগুলো শোনার চেষ্টা করেছি। আশা করি, দর্শকরা পর্দার প্রিয় তারকাদের এক নতুন রূপে দেখতে পাবেন।”


প্রযোজক আসিফ রহমান জানান, ঈদের সাত দিন দর্শকদের বিনোদিত রাখাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি পর্বে তারকাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এবং বর্তমান সময়ের কাজ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। নাগরিক টিভির পর্দায় ঈদের দিন থেকে টানা সাত দিন এই আয়োজনটি উপভোগ করা যাবে।


তারকাদের হাসি-কান্না, আনন্দ আর খুনসুটিতে ভরা মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।

পড়ুন : ‘রাজনীতির বাইরে’- অতিথি আসিফ-সারজিস, সঙ্গে সেতুমন্ত্রীও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন