১১/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারুণ্যের অহংকার তারেক রহমান আধুনিক, তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন: মাসুদ পারভেজ

মাদারীপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেছেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান একটি আধুনিক, তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আমরা সেই স্বপ্নপূরণের সারথী হতে চাই। দেশের পরিবর্তন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মই মূল শক্তি।”শুক্রবার বিকেলে সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের এই দুই আসনটিকে একটি সন্ত্রাসী মুক্ত নেশা মুক্ত একটি মাদারীপুর হিসেবে গড়ে তুলতে চাই। যে কারণে আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে তারেক রহমান ৩১ দফা দাবি পৌঁছে দিচ্ছি। এবং আগামী সংসদ নির্বাচনে যদি দল সুস্থ তদন্তের মাধ্যমে মনোনয়ন নির্ধারণ করে, আমি বিশ্বাস করি আপনাদের চাওয়া অপূর্ণ থাকবে না ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে মাদারীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়ন, নিরাপত্তা ও কর্মসংস্থান হবে আমার প্রধান অঙ্গীকার।”

তিনি আরো বলেন, আজকের এই তথ্য যদি কেন্দ্র পর্যন্ত আমাদের প্রিয় অভিভাবকদের সাহেব তারেক রহমান পর্যন্ত পৌঁছে থাকে। আমি আপনার কাছে বিনয় সাথে অনুরোধ করতে চাই তারুণ্য কণ্ঠস্বরকে অস্বীকার করবেন না। তারুণ্যর কণ্ঠস্বর তারুণ্যের চাওয়া তারুণ্যের দাবি এই তারুণের জন্যই কিন্তু আপনারা যুদ্ধ করেছেন।আজকে সেই তারুণ্যের বিজয় হয়েছে। সেই তরুণ রায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে মাদারীপুর -২ আসনে তারুণ্য নির্ভর নির্বাচন নিয়ে আসার জন্যই রাজপথে নেমে এসেছে।

এসময় শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে একটি বিশাল শোডাউন শুরু হয়ে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তার সমর্থকরা।

সমাবেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : জয়বাংলা স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না: কাদের সিদ্দিকী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন