১২/০২/২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই তা পূরণ হবে। যে নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। সেই নির্বাচন সন্নিকটে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থীকে জয় লাভ করাতে ঐক্যবদ্ধভাবে জনগণের কাতারে থাকতে হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।

২৭ অক্টোবর সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় সম্মুখে জেলা যুবদল এ আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জনগণের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সাথে কথা বলেছেন। তারেক রহমানের সুস্পষ্ট কথা আমরা যেন নিজেরা নিজেদের সাথে কোনরকম ঝগড়া-বিবাদ না করি। আগামী দিনের নির্বাচন করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

শেখ মানিক দলের নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, যাদের নামে অভিযোগ রয়েছে, মাদক,চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। দল থেকে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের জনগণের কাছে ভোট চাইতে হবে না।

তিনি বলেন, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কোন এলাকায় কাকে মনোনয়ন দিয়েছে, তা ঘোষণা না হয়। ততদিন পর্যন্ত আমরা ধানের শীষে ভোট চাইবো।বাংলাদেশের জনগণের জন্য খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ অপরিহার্য। তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে।

এদিন সমাবেশ ও র‍্যালিতে জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। র‍্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো রাজপথ।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ভণ্ডামি হচ্ছে। ধর্মব্যবসায়ীরা জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার জন্য ভন্ডামি শুরু করেছে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক নেতা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,পৌর বিএনপি’র সহ-সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নজু,পৌর যুবদলের আহবায়ক শাহাজান কবির খোকা প্রমুখ।

জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান,খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে চিপস কিনতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ হারালো চৈতী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন