20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক-ইউনুস বৈঠকে নির্বাচনি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শেরপুরে মিছিল সমাবেশ

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখসহ যৌথ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুরে বিএনপির মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ১৪ জুন রাতে শেরপুর সদরের কানাশাখোলা বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা সফর উদ্দিন ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন


আরো বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, জেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদসহ আরো অনেকে।

স্থানীয় জনসাধারণ দুই নেতার বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

পড়ুন : ৩১ দফা বাস্তবায়নে শেরপুরে বিএনপির বিশাল মিছিল-সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন