বিজ্ঞাপন

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চন্দনাইশে কর্ণেল অলির বিরুদ্ধে ঝাড়ু-জুতা মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশে এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, ঝাড়ু-জুতা প্রদর্শন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে চন্দনাইশ উপজেলা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা কর্ণেল অলির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন। নেতাকর্মীরা বলেন, তারেক রহমানকে নিয়ে কটুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

পড়ুন- এবার ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদ ইসলামের

দেখুন- চার দিকেই জিতছে ইরান 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন