২০/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানকে নিয়ে কন্যা জাইমার পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার কন্যা জাইমা রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়।

জাইমা রহমান তার পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন। আর পোস্টের বর্ণনায় লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী।

অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। তিনি লিখেছেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যক্তি—যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

জাইমা রহমান আরো লিখেছেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

পড়ুন : সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন