বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য ঢাকা-১৮ আসনে র্যালীতে লাখো মানুষের সমাগম হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।
এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসন একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, এখনে ১০ লাখেরও বেশি লোক বসবাস করে। আমরা এখানকার প্রতিটি মানুষের মাঝে ৩১দফার গুরুত্ব পৌঁছে দিতে সক্ষম হয়েছি। দল যাকে নমিনেশন দিবে আমি জীবন দিয়ে হলেও তার পক্ষে কাজ করবো।
তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামের হটস্পট ঢাকা-১৮ আসনে আমার অনেক ত্যাগ রয়েছে, আমি ফ্যাসিস হাসিনা আমলের ১৫ বছরে শতাধিক মামলার আসামি হয়েছি, আমি বহুবার গ্রেফতার হয়েছি, জেল খেটেছি। আমরা নেতা কর্মীরা দলীয় প্রধানের দিকে চেয়ে আছে। নির্দেশনা পেলেই কাজ শুরু করবে।
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনার কোন ভয় নেই লিডার,আমরা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত।

এসএম জাহাঙ্গীরের এমন হ্রদয় স্পর্শি বক্তব্যের মাঝে চারদিক থেকে স্লোগান উঠে, তারেক রহমান বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে। তারেক জিয়ার ভয় নেই আমরা আছি আপনার সাথে। তারেক রহমান দিচ্ছে ডাক এলাকাবাসী জাগরে জাগ।
বৃহত্তর উত্তরার বিভিন্ন থানা এলাকা থেকে দুপুর থেকে নেতা কর্মীরা উত্তরা আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে এসে জড়ো হয়। বেলা ৩টা বাজার আগেই ধানের শীষের মিছিলে মিছিলে একাকার হয়ে উঠে উত্তরা আব্দুল্লাহপুর এলাকা। মিছিল নিয়ে আশা হাজার হাজার কর্মী সমর্থকদের ব্যাপক অংশ গ্রহনে বিমানবন্দর মহাসড়কে যান চলাচল ব্যহত হয়। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বিকাল সোয়া ৪ টার দিকে র্যালী নিয়ে পলওয় মার্কেট থেকে আনুঃ এক লাখ কর্মী সমর্থক নিয়ে বিমানবন্দর মহাসড়কে ধানের শীষের মিছিল করেন নেতা কর্মীরা। নেতা কর্মীরা বলেন, ঢাকা ১৮ আসনের মাটি জাহাঙ্গীর ভাইয়ে ঘাটি,দুর্দিনের জাহাঙ্গীর ভাই আমরা সবাই তাকে চাই, খালেদা জিয়ার সালম নিন ধানের শীষে ভোট দিন, তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য ঢাকা-১৮ আসনে র্যালীটি লাখো নিয়ে উত্তরা হাউস বিল্ডিং আজমপুর, জসিমউদদীন হয়ে আমির কমপ্লেক্স থেকে মিছিল করতে করতে মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মুগ্ধ মঞ্চে গিয়ে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক,আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের নেতা তারেক রহমান। সুতরাং আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পরবে না। আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না।
এসময় এস. এম. জাহাঙ্গীর হোসেন আরো বলেন, আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। ঢাকা-১৮ আসনের জনগণ ঐক্যবদ্ধ। এই আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাই কাজ করবে।
তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ের নেতারা একত্রিত হয়ে কাজ করবেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য। ঢাকা-১৮ আমার অস্তিত্ব ও অঙ্গীকার, জনগণ পাশে থাকলে আমি জীবনকেও পরোয়া করব না। শেষে তিনি সকল নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।মিছিলটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে উত্তরার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মির মুগ্ধ চত্বরে এসে শেষ হয়।


