১৮/০২/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আশ্রয়ণ প্রকল্পে তারেক রহমানের ৩১ দফা প্রচারে সাঈদ খানের প্রতিনিধি দল

আশ্রয়ণ প্রকল্পে তারেক রহমানের ৩১ দফা প্রচার: পিরোজপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক নেতা সাঈদ খানের প্রতিনিধি দলের লিফলেট বিতরণ।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও পিরোজপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী সাংবাদিক নেত সাঈদ খানের প্রতিনিধি দল আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে গিয়ে জাতীয়তাবাদী দলের ৩১ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পিরোজপুর রেডসান ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা লিটন শেখ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, পিরোজপুর জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, যুবনেতা মিরাজ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি নেতারা তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিভিন্ন দিক সম্পর্কে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অবহিত করেন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় এ কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।


পড়ুন : পিরোজপুরে যুবদলের উদ্যোগে খাদ্য বিতরণ ও পোনা অবমুক্তকরণহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন