২৬/০২/২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি’র লিফলেট বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে বিএনপি’র লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল শহরের বিভিন্নস্থানে এ লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি৷

পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

দেখুন: ভারতে প্রথম বরফ এসেছিল কিভাবে?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন