বিজ্ঞাপন

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঘোড়ায় চড়ে নেতা কর্মী নিয়ে বিএনপি নেতা টিপুর আনন্দ মিছিল

২৫ ডিসেম্বর ৩০০ ফুট সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে ঘোড়ার গাড়ীর মহড়া দিয়ে সভাস্থলের নেতাকর্মী নিয়ে এলেন রূপগঞ্জের বিএনপি নেতা মশিউর রহমান টিপু। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপুর শুভেচ্ছা ব্যানার, দূর জেলা থেকে আসা নেতা কর্মীদের আপ্যায়ন সামগ্রী নিয়ে ৩শ ফুট সড়ক এলাকায় আনন্দ মিছিল করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় মশিউর রহমান টিপু তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের রূপগঞ্জবাসিকে মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়াকে মনোনয়ন দিয়ে সেরা পুরষ্কার দিয়েছেন। আমরা আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে অংশ নেব। রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়ার হাতকে শক্তিশালী করতে কাজ করবো।

সূত্রমতে আগামী ২৫ ডিসেম্বর দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বন্দর থেকে নেমে প্রথমে সভাস্থলে আসবেন। পরবর্তীতে অসুস্থ বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে যাবেন। এরআগে ৩শ ফুট সড়কে সংবর্ধনা সভায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গৃহিণীর মৃত্যু, আহত শিশু

দেখুন: বিমানবন্দর থেকে সমাবেশস্থলের পথে তারেক রহমান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন